স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত মোস্তফা ওই এলাকার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী এবং অভিযুক্ত মোস্তফা একই বাড়িতে ভাড়ায় বসবাস করেন। প্রতিবেশী হওয়ার সুবাদে তাদের মধ্যে সুসম্পর্ক ছিল এবং মোস্তফা নিয়মিত বাদীর ঘরে যাতায়াত করতেন। শিশুটি তাকে ‘আংকেল’ বলে সম্বোধন করত।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বাদী নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। অভিযুক্ত মোস্তফা তাকে জাগানোর জন্য ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি বারান্দায় খেলা করতে থাকা ওই শিশুকে ঘরের ভেতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে বাদীর ঘুম ভেঙে যায়। অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত মোস্তফা দ্রুত ঘর থেকে পালিয়ে যান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, শিশু নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্রসচিবসহ ১১ পর্যবেক্ষক অব্যাহতি
‘চাঁদাবাজিমুক্ত না.গঞ্জ গড়তে অঙ্গীকারবদ্ধ’
অদম্য রাহাতে পাশে জেলা পরিষদ
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ
বড় আন্দোলনে নামার লক্ষ্য ১১ দলের
মাইনাস প্লাসে বঞ্চিত ত্যাগীরা
ত্রিমুখী চাপে সরকার
১০ বছর পর সাবেক সেনা সদস্য গ্রেপ্তার
শিশুকে ধর্ষণ চেষ্টা, প্রতিবেশী গ্রেপ্তার
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















