ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ফুটওভার ব্রিজের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। নির্ধারিত সময়ে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ডিসি অফিসের নিচে সমবেত হন এবং স্লোগানে স্লোগানে প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক মাহফুজ খান বলেন, “ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এই লিংক রোডটি বর্তমানে এক মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নিজেদের জীবন হাতের মুঠোয় নিয়ে এই সড়কটি পার হতে হয়। এখানে প্রায়ই ছোট-বড় মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটছে। আমরা আর কোনো ভাই কিংবা বোনের রক্তে এই সড়ক রঞ্জিত হতে দেখতে চাই না। অবিলম্বে যদি এখানে একটি আধুনিক ফুট ওভার ব্রিজ নির্মাণ করা না হয়, তবে ছাত্র সমাজকে সাথে নিয়ে আমরা আরও কঠিন ও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”
সমাবেশে সংহতি প্রকাশ করে এবং নিজেদের দুর্ভোগের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন জহিরুল ইসলাম, নাজমুল ইসলাম, মেহেদী হাসান অন্তত, হাসান, আমিনুল ইসলাম, শামিম রেজা, সিফার দেওয়ান, মো: তানভীর, সিয়াম এবং সোহেল রানাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছাত্র নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর দাবি পেশ করেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের এ যৌক্তিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং সড়ক ও জনপথ বিভাগের সাথে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় ২ ঘন্টা আগে