স্টাফ রিপোর্টার
নিরাপদ, বাসযোগ্য, চাঁদাবাজি ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থাকার কথা জানিয়েছে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটি।
বুধবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ ইস্যুকে কেন্দ্র করে একটি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ইস্যুতে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের হকারদের মিছিলে অংশগ্রহণ সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ায় এ বিষয়ে যথোপযুক্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটি গ্রহণ করবে। তবে তার এই অংশগ্রহণকে যেভাবে চাঁদাবাজির সঙ্গে যুক্ত করে উপস্থাপন করা হচ্ছে, তা অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত।
বিবৃতিতে আরও বলা হয়, অঞ্জন দাস দীর্ঘদিন ধরে দলের নীতি অনুযায়ী পুনর্বাসনের সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া হকার উচ্ছেদের বিপক্ষে অবস্থান নিয়ে আসছেন। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ সাময়িক সমাধান হয় এবং তা চাঁদাবাজির হাতবদল ও নতুন করে চাঁদাবাজি বৃদ্ধির সুযোগ সৃষ্টি করে।
গণসংহতি আন্দোলন জানায়, তাদের লক্ষ্য হকারদের ব্যবহার করে গড়ে ওঠা চাঁদাবাজির ব্যবস্থার উচ্ছেদ এবং সকল নাগরিকের জন্য নিরাপত্তা ও জীবিকার নিশ্চয়তা নিশ্চিত করা। জনগণের একাংশের বিরুদ্ধে আরেক অংশকে ব্যবহার করে স্বার্থান্বেষী মহলের স্বার্থ হাসিলের বিরুদ্ধেও তাদের অবস্থান অব্যাহত থাকবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জের মানুষের সমস্যা সমাধানে অতীতের মতো ভবিষ্যতেও গণসংহতি আন্দোলনের সংগ্রাম অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্রসচিবসহ ১১ পর্যবেক্ষক অব্যাহতি
‘চাঁদাবাজিমুক্ত না.গঞ্জ গড়তে অঙ্গীকারবদ্ধ’
অদম্য রাহাতে পাশে জেলা পরিষদ
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ
বড় আন্দোলনে নামার লক্ষ্য ১১ দলের
মাইনাস প্লাসে বঞ্চিত ত্যাগীরা
ত্রিমুখী চাপে সরকার
১০ বছর পর সাবেক সেনা সদস্য গ্রেপ্তার
‘চাঁদাবাজিমুক্ত না.গঞ্জ গড়তে অঙ্গীকারবদ্ধ’
-
ডেস্ক : - আপডেট সময় ২ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















