স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধভাবে গ্যাস ব্যবহার ও চুরির অভিযোগে একটি ডায়িং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার (২৬ এপ্রিল) সকালে ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার মঞ্জুর আজিজ মোহন জানান, ‘পেটার্ন ফিনিশিং’ নামে ওই ডায়িং কারখানাটি দীর্ঘদিন ধরে গ্যাসের মিটারে বিশেষ চুম্বক বসিয়ে টেম্পারিংয়ের মাধ্যমে গ্যাস চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষয়টির সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিনি জানান, প্রতিষ্ঠানটি প্রতি ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করছিল। পরবর্তীতে গ্যাস চুরির পরিমাণ নির্ধারণ করে জরিমানার পরিমাণ নির্ধারণ করা হবে। অবৈধ সংযোগ ও গ্যাস চুরির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা জোনাল ম্যানেজার প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান আজাদ এবং জরুরি ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেন।
সংবাদ শিরোনাম ::
বাবার স্মৃতি শুধুই ছবি
হকার ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা
হকারমুক্ত রাখতে অভিযান
ভুয়া ব্র্যান্ডের তেল মোড়কজাতকরণে জরিমানা
খোরশেদের ঠান্ডা পানি ও শসা বিতরণ
সাখাওয়াতই পাবেন সমর্থন
ধান্ধার জন্য ব্রিজটি হতে দিতে চায় না—-দিপু ভূঁইয়া
মাদক ব্যাবসায়ীর গ্যারেজে আশার তালা
বিচারের অপেক্ষায় এক যুগ
গাজী টিম্বারকে জরিমানা
গ্যাস চুরি, কারখানার সংযোগ বিচ্ছিন্ন
-
ডেস্ক : - আপডেট সময় ৪ ঘন্টা আগে
- ৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ


























