ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খোরশেদের ঠান্ডা পানি ও শসা বিতরণ

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
‎ ‎সারাদেশে চলমান তীব্র তাপদাহে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক সেই সময় নারায়ণগঞ্জে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন বিএনপি নেতা মাকসুদুল আলম খোরশেদ। প্রখর রোদ ও অসহনীয় গরমে যখন মানুষ দিশেহারা, তখন তার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে পথচারী ও সাধারণ মানুষের।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে নগরীর চাষাড়া শহীদ মিনারের সামনে পথচারী, রিকশাচালক, ভ্যানচালক ও বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে ঠান্ডা পানি ও শসা বিতরণ করা হয়। এতে অংশ নেন খোরশেদে ও টিম খোরশেদের এর সদস্যরা।
‎গত ৩ থেকে ৪ বছর ধরে গরমের মৌসুম এলেই নিয়মিতভাবে এমন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খোরশেদ।
‎প্রচণ্ড গরমে এই সামান্য আয়োজন পথচারীদের মাঝে এনে দেয় স্বস্তি। অনেকেই এ সময় তাৎক্ষণিকভাবে পানি পান করে কিছুটা প্রশান্তি অনুভব করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎এ বিষয়ে মাকসুদুল আলম খোরশেদ বলেন, “এই তীব্র গরমে সাধারণ মানুষ অনেক কষ্টে আছে। আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে, যেন তারা সামান্য হলেও স্বস্তি পায়। এটি আমাদের মানবিক দায়িত্ব।”
‎তিনি আরও জানান, যতদিন তাপদাহ অব্যাহত থাকবে, ততদিন তাদের এই কার্যক্রম চলমান রাখার পরিকল্পনা রয়েছে।
‎স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শুধু সাময়িক স্বস্তিই দেয় না, বরং সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

খোরশেদের ঠান্ডা পানি ও শসা বিতরণ

আপডেট সময় ২ ঘন্টা আগে