স্টাফ রিপোর্টার
ফতুল্লার শিবু মার্কেট এলাকায় সরকারি রাস্তায় গাছের গুঁড়ি ও কাঠ ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ‘গাজী টিম্বার’ নামক একটি করাতকলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। একই সাথে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে কঠোর সতর্ক করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন ফতুল্লা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী করাতকলটিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
অভিযান শেষে এসিল্যান্ড আসাদুজ্জামান নূর বলেন, সরকারি রাস্তা দখল করে জনদুর্ভোগ সৃষ্টির কোনো সুযোগ নেই। গাজী টিম্বার কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে সদর উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার ওপর কাঠের গুঁড়ি ফেলে রাখায় পথচারী ও যান চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছিল।
সংবাদ শিরোনাম ::
বাবার স্মৃতি শুধুই ছবি
হকার ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা
হকারমুক্ত রাখতে অভিযান
ভুয়া ব্র্যান্ডের তেল মোড়কজাতকরণে জরিমানা
খোরশেদের ঠান্ডা পানি ও শসা বিতরণ
সাখাওয়াতই পাবেন সমর্থন
ধান্ধার জন্য ব্রিজটি হতে দিতে চায় না—-দিপু ভূঁইয়া
মাদক ব্যাবসায়ীর গ্যারেজে আশার তালা
বিচারের অপেক্ষায় এক যুগ
গাজী টিম্বারকে জরিমানা
গাজী টিম্বারকে জরিমানা
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















