ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধান্ধার জন্য ব্রিজটি হতে দিতে চায় না—-দিপু ভূঁইয়া

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, এই ব্রিজটি না হওয়ার জন্য অনেকে অনেক ভাবে চেষ্টা করছে। এখানে জমির সমস্যা, ওখানে জমির সমস্যা এরকম কোন না কোন সমস্যা দেখিয়ে ব্রিজটি না করার জন্য চেষ্টা করছে৷ ব্রিজটি না হলে আপনাদের এই এলাকা উন্নত হবে না। আপনাদের দশ টাকার জমি পাঁচ টাকায় কিনবে। এই ধান্ধার জন্য ব্রিজটি হতে দিতে চায় না।
রোববার (২৬ এপ্রিল) রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে বালু নদীর ওপর কায়েতপাড়া-কেওঢালা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই। তারা এত আন্তরিক, তাদের প্রচেষ্টার কারণে এত তারাতাড়ি ব্রিজটি হচ্ছে। বাংলাদেশে আমার জানা নেই দুই মাসের মধ্যে কোথাও ব্রিজের ভিত্তি প্রাস্তর হয়েছে। আপনারা রূপগঞ্জবাসী ও কয়েতপাড়ার মানুষ সেটা পেয়েছেন।
তিনি বলেন, আমাদের এখানে জলসিড়ি আছে। সরকারি জিনিস অধিগ্রহণ হলে অসুবিধা নেই। সরকারি একটি সংস্থা বলছে তারা জমি নিবে। আমাদেরকে ন্যায্য মূল্য দিন ও কোন জায়গা নিবেন বলে দেন। কোন ভাবে যেন কবরস্থানের জায়গা না নিতে পারে। টাকা দিয়ে কেউ বাবা মায়ের কবর বিক্রি করতে চায় না।
তিনি আরও বলেন, চনপাড়ার ব্রিজটি ভেঙে পড়ে যাচ্ছে। আমি এটার জন্য ডিও লেটার দিয়েছি। সেটা একশ ত্রিশ বা চল্লিশ কোটি টাকার প্রজেক্ট হতে পারে। এটা মন্ত্রী সাহেব সই করে দিয়েছে। এটা শুরু হতে আরও পাঁচ ছয় মাস সময় লাগবে। প্রধানমন্ত্রী কথা দিয়েছে রূপগঞ্জবাসীকে এই সেতু উনি উপহার দিবেন এবং এটা উদ্বোধন করতে তিনি নিজেই আসবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ধান্ধার জন্য ব্রিজটি হতে দিতে চায় না—-দিপু ভূঁইয়া

আপডেট সময় এক ঘন্টা আগে