ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাখাওয়াতই পাবেন সমর্থন

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী ও দলীয় সমর্থন নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। জানা গেছে সব ঠিকঠাক থাকলে আগামী নির্বাচনে সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানকেই সমর্থন দিবে বিএনপি।
সিটি করপোরেশনের দায়িত্ব নেয়ার পর থেকেই আলোচনায় আছেন সাখাওয়াত। বিশেষ করে নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনা, ফুটপাত দখলমুক্ত করার মতো পদক্ষেপগুলোর ফলে প্রশংসিত হয়েছেন সাখাওয়াত।
জানা গেছে বর্তমান সরকার স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে আয়োজনের পরিকল্পনা করছে। বছরের শেষ দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে এ প্রক্রিয়া শুরু হতে পারে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য নির্বাচন শেষে ২০২৭ সালের শেষ দিকে সিটি করপোরেশন গুলোর নির্বাচন আয়োজনের চিন্তাভাবনা রয়েছে।
দলীয় একাধিক সূত্র বলছে যেসব সিটি করপোরেশনে প্রশাসকরা দায়িত্ব পালন করছেন, তাদের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতেই ভবিষ্যৎ প্রার্থী নির্ধারণ হতে পারে। যারা দায়িত্ব পালনে সফলতা দেখাতে পারবেন, তারাই দলীয় সমর্থন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। তবে কিছু ক্ষেত্রে সাবেক মেয়রদের মধ্য থেকেও প্রার্থী বেছে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেন সম্প্রতি গণমাধ্যমকে বলেন, সিটি করপোরেশন নির্বাচন আগের মতো নিয়মেই অনুষ্ঠিত হবে। তবে প্রশাসকদের ভূমিকা কী থাকবে, তা নিয়ে এখনো দলীয়ভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে নগর রাজনীতিতে আলোচনা রয়েছে দলীয় প্রতীক না থাকলে প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও মাঠের সক্রিয়তাই হবে মূল বিবেচ্য বিষয়। সে দিক থেকে সাখাওয়াত হোসেন খান নিজেকে এগিয়ে রাখতে চাইছেন বলেই মনে করছেন হচ্ছে।
তবে এখনই সব কিছু চূড়ান্ত নয়। নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই সমীকরণ বদলাতে পারে। সম্ভাব্য অন্যান্য প্রার্থীরাও নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নামবেন এমনটিই ধারণা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সাখাওয়াতই পাবেন সমর্থন

আপডেট সময় এক ঘন্টা আগে