স্টাফ রিপোর্টার
সারাদেশে চলমান তীব্র তাপদাহে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক সেই সময় নারায়ণগঞ্জে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন বিএনপি নেতা মাকসুদুল আলম খোরশেদ। প্রখর রোদ ও অসহনীয় গরমে যখন মানুষ দিশেহারা, তখন তার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে পথচারী ও সাধারণ মানুষের।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে নগরীর চাষাড়া শহীদ মিনারের সামনে পথচারী, রিকশাচালক, ভ্যানচালক ও বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে ঠান্ডা পানি ও শসা বিতরণ করা হয়। এতে অংশ নেন খোরশেদে ও টিম খোরশেদের এর সদস্যরা।
গত ৩ থেকে ৪ বছর ধরে গরমের মৌসুম এলেই নিয়মিতভাবে এমন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খোরশেদ।
প্রচণ্ড গরমে এই সামান্য আয়োজন পথচারীদের মাঝে এনে দেয় স্বস্তি। অনেকেই এ সময় তাৎক্ষণিকভাবে পানি পান করে কিছুটা প্রশান্তি অনুভব করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে মাকসুদুল আলম খোরশেদ বলেন, “এই তীব্র গরমে সাধারণ মানুষ অনেক কষ্টে আছে। আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে, যেন তারা সামান্য হলেও স্বস্তি পায়। এটি আমাদের মানবিক দায়িত্ব।”
তিনি আরও জানান, যতদিন তাপদাহ অব্যাহত থাকবে, ততদিন তাদের এই কার্যক্রম চলমান রাখার পরিকল্পনা রয়েছে।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শুধু সাময়িক স্বস্তিই দেয় না, বরং সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংবাদ শিরোনাম ::
বাবার স্মৃতি শুধুই ছবি
হকার ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা
হকারমুক্ত রাখতে অভিযান
ভুয়া ব্র্যান্ডের তেল মোড়কজাতকরণে জরিমানা
খোরশেদের ঠান্ডা পানি ও শসা বিতরণ
সাখাওয়াতই পাবেন সমর্থন
ধান্ধার জন্য ব্রিজটি হতে দিতে চায় না—-দিপু ভূঁইয়া
মাদক ব্যাবসায়ীর গ্যারেজে আশার তালা
বিচারের অপেক্ষায় এক যুগ
গাজী টিম্বারকে জরিমানা
খোরশেদের ঠান্ডা পানি ও শসা বিতরণ
-
ডেস্ক : - আপডেট সময় ২ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















