ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া ব্র্যান্ডের তেল মোড়কজাতকরণে জরিমানা

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন ও ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল মোড়কজাতকরণের দায়ে এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
রোববার (২৬ এপ্রিল) জালকুড়ি এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করে।
অভিযানে জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই ভুয়া ব্র্যান্ডের নামে ভোজ্য তেল মোড়কজাত করে বাজারজাত করছিল। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়।
অভিযানটি সার্বিকভাবে সমন্বয় করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ভুয়া ব্র্যান্ডের তেল মোড়কজাতকরণে জরিমানা

আপডেট সময় ২ ঘন্টা আগে