স্টাফ রিপোর্টার
বন্দর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৫ ইং-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। এ ধরনের আয়োজন শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এ উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক ও শিক্ষানুরাগীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
বন্দর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব (অর্থ) ও অভিনেতা পীরজাদা শহীদুল হারুন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব-এর সভাপতি আবু সাউদ মাসুদ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজমল হোসেন, সদর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রতিনিধি মোঃ বোরহান উদ্দীন, বিশিষ্ট ব্যক্তি শাহরিয়ার মোহাম্মদ মারুফ, সমাজসেবক হাজী মোঃ আলী হোসেন, শিক্ষানুরাগী মোঃ হাবিবুর রহমান, উপদেষ্টা ও কানাডা প্রবাসী মোঃ আবু তাহের, হিউম্যান পাবলিকেশন্স-এর প্রকাশক হাবিব উল্লাহ সরকার, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ আলী এবং সুলতানা মেমোরিয়াল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আলী আশরাফসহ আরও অনেকে।
সংবাদ শিরোনাম ::
লাখো মানুষের কর্মসংস্থানের উদ্যোগ
জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণী
গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার
পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার
সস্তাপুরে ১২ মাসের জলাবদ্ধতা!
রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম
‘ধলেশ্বরীর দুই পাড়ের ইটভাটা বন্ধে উদ্যোগ’
শহরে প্রশাসনের উচ্ছেদ অভিযান
বিতর্কে বক্তাবলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি
খাল খননে স্বস্তি ফিরেছে
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
-
ডেস্ক : - আপডেট সময় ৭ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























