স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘারমোড়া এলাকায় জন স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে। স্থানীয় কবরস্থান, ঈদগাহ, বিশ্বনবী ইসলামিয়া আলিম মাদরাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার ঢালে স্তূপ করে রাখা ময়লা-আবর্জনা এবং পাশের পুকুরে কচুরিপানার ঘন আবরণে এলাকাটি এখন মশার নিরাপদ প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে যত্রতত্র ফেলা হচ্ছে গৃহস্থালি ও বাজারের বর্জ্য। পচা আবর্জনার তীব্র দুর্গন্ধে ওই পথ দিয়ে চলাচল করা দায় হয়ে পড়েছে। বিশেষ করে মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন নাকে রুমাল দিয়ে এই পথ অতিক্রম করতে বাধ্য হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে ময়লা জমতে থাকলেও তা অপসারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
রাস্তার পাশের পুকুরটি এখন আর চেনার উপায় নেই। পুরো পুকুর কচুরিপানা ও আগাছায় সয়লাব হয়ে আছে। পচা পানি আর ঝোপঝাড়ের কারণে সেখানে এডিসসহ নানা প্রজাতির মশার উপদ্রব ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে স্থানীয় স্কুল ও মাদরাসার বেশ কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুসহ বিভিন্ন চর্মরোগ ও পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
“আমরা শিশুদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকি। একদিকে ময়লার দুর্গন্ধ, অন্যদিকে মশার কামড়। এভাবে চলতে থাকলে এখানে বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয় ঘটতে পারে।” — আক্ষেপ করে বলেন স্থানীয় এক অভিভাবক।
শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানের পাশে এমন অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন সচেতন মহল। বর্তমান পরিস্থিতিতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তার ঢাল থেকে দ্রুত ময়লা-আবর্জনা অপসারণ করা, পুকুরের কচুরিপানা ও আগাছা পরিষ্কার করে পানি চলাচলের ব্যবস্থা করা, মশা নিধনে নিয়মিত অ্যান্টি-ম্যালেরিয়া স্প্রে বা ফগিং করার দাবিগুলো জানিয়েছেন।
পরিবেশ রক্ষায় এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ঘারমোড়াবাসী।
সংবাদ শিরোনাম ::
লাখো মানুষের কর্মসংস্থানের উদ্যোগ
জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণী
গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার
পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার
সস্তাপুরে ১২ মাসের জলাবদ্ধতা!
রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম
‘ধলেশ্বরীর দুই পাড়ের ইটভাটা বন্ধে উদ্যোগ’
শহরে প্রশাসনের উচ্ছেদ অভিযান
বিতর্কে বক্তাবলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি
খাল খননে স্বস্তি ফিরেছে
ঘারমোড়ায় ময়লার স্তূপে মশার অভয়ারণ্য
-
ডেস্ক : - আপডেট সময় ০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















