স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১২ মে) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনাধীন ৩ ও ৪ নম্বর ওয়ার্ডভুক্ত এলাকায় অস্থায়ী পশুর হাট ইজারা প্রদান কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।
তবে কী কারণে এই কার্যক্রম স্থগিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এছাড়া নতুন করে কবে ইজারা কার্যক্রম শুরু হবে, সে সম্পর্কেও কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের অপেক্ষা করতে বলা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ
সাংবাদিক বারীর জমি দখলের পাঁয়তারা
উচ্ছেদের নামে হামলার অভিযোগ
তুলার গোডাউনে অগ্নিকান্ড
ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
পাইপ গানসহ যুবক গ্রেপ্তার
আধুনিক কমপ্লেক্স হচ্ছে ‘শহীদ জিয়া হল’
ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার
রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা
ডিমের বাজারে আগুন
৩ ও ৪ নং ওয়ার্ডের ইজারা স্থগিত
-
ডেস্ক : - আপডেট সময় ৭ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ

























