স্টাফ রিপোর্টার
অপরাধ দমন ও মাদক নির্মূলে সফল অভিযান পরিচালনা করে পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাব-১১ পুরস্কৃত হয়েছে। পুলিশ সদর দপ্তরের মূল্যায়নে সারাদেশের ইউনিটগুলোর মধ্যে অস্ত্র উদ্ধারে প্রথম স্থান অর্জন করেছে নারায়ণগঞ্জ র্যাব-১১ এবং একইসঙ্গে মাদক উদ্ধার ছিল তৃতীয় স্থানে।
মঙ্গলবার (১২ মে) রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির র্যাব-১১ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
গত এক বছরে র্যাব-১১ নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি এবং সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে র্যাব।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারসহ আসামিদের আটক করেছে বাহিনীটি। একই সঙ্গে আলোচিত ওসমান হাদি হত্যা চেষ্টাকারী ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করেন র্যাব-১১। এছাড়াও শহরের জিমখানা ও সিদ্ধিরগঞ্জে অবস্থিত বিহারি ক্যাম্পে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল অস্ত্র উদ্ধার করে। পাশাপাশি অনলাইন জুয়ায় জড়িত অপরাধীদের আটক করেছে র্যাব।
নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযানে র্যাবের তিন সদস্যের ওপর হামলার পরপরেই সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক, দেশীয় তৈরি অস্ত্র ও নগদ টাকাসহ ১৩ জনকে আটক করে র্যাব। এদিকে নারায়ণগঞ্জে আলোচিত তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার তদন্তেও কাজ করছে এই বাহিনী।
পুলিশ সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্যের জন্য পুরস্কার তুলে দেন। এ সময় র্যাব-১১-এর কর্মকর্তাদের পেশাদারিত্ব, গোয়েন্দা তৎপরতা এবং মাঠপর্যায়ের কার্যক্রমের প্রশংসা করা হয়।
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ
সাংবাদিক বারীর জমি দখলের পাঁয়তারা
উচ্ছেদের নামে হামলার অভিযোগ
তুলার গোডাউনে অগ্নিকান্ড
ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
পাইপ গানসহ যুবক গ্রেপ্তার
আধুনিক কমপ্লেক্স হচ্ছে ‘শহীদ জিয়া হল’
ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার
রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা
ডিমের বাজারে আগুন
পুলিশ সপ্তাহে পুরস্কার পেল র্যাব-১১
-
ডেস্ক : - আপডেট সময় ৭ ঘন্টা আগে
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস
সর্বশেষ নিউজ

























