ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জমি দখলের অপচেষ্টা, হুমকি

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় জমি দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাহাবুদ্দিন ওরফে সাইফুদ্দিন সাইফ।
পাইনাদী নতুন মহল্লা এলাকার বাসিন্দা সাহাবুদ্দিন দাবি করেন, তিনি ১৯৯৪ সালে সিদ্ধিরগঞ্জ মৌজার ওই এলাকায় ৩ শতাংশ জমি ক্রয় করেন এবং সীমানা প্রাচীর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন।
তিনি অভিযোগ করেন, জমি নিয়ে পূর্বে আদালতে মামলা চলমান ছিল এবং আদালত তার পক্ষে রায় প্রদান করেন। এরপরও প্রতিপক্ষ মোসাম্মৎ সামসুন নাহার (৬০), দৌলত মিয়া (৫৫) সহ অজ্ঞাতনামা ১০/১২ জন ব্যক্তি জোরপূর্বক তার ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৪ মে দুপুর আনুমানিক ২টার দিকে তিনি নিজ জমিতে গেলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে সেখানে উপস্থিত হয়ে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। একই সঙ্গে তারা জোরপূর্বক সম্পত্তি দখল করে নেওয়ার হুমকিও প্রদান করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মামুন খালাসী জানান, জমি সংক্রান্ত বিষয়ে উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। উভয়ই মালিকানা দাবি করছেন। তাদেরকে কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। কাগজ পর্যালোচনা করে বিষয়টি দেখা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জমি দখলের অপচেষ্টা, হুমকি

আপডেট সময় এক ঘন্টা আগে