ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘শিক্ষা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক’ কর্মসূচী

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
গতকাল শণিবার (১৬ মে) স্বপ্নকুঁড়ি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল প্রতিবন্ধি শিশুদের নিয়ে ‘শিক্ষা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক’ কর্মসূচী। শহরের চাষাড়া ডাকবাংলো মিলনায়তনে সকাল ১০ টায় অনুষ্ঠিত এই কর্মসূচীতে প্রতিবন্ধি শিশু ও তাদের অভিভাবকসহ মোট ৭০/৮০ জন লোক অংশ গ্রহণ করেন।
সাদমান সাদিত এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. মো: আবু আল ইউসুফ খান টিপু। তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রতিবন্ধি শিশুদের নিয়ে এই বৃহৎ আয়োজন দেখে সন্তুষ্ট হন। তিনি অনেক শিশু ও অভিভাবিকদের সাথে কথা বলেন। সৌজন্য মূলক আচরণ করে সকলের মন জয় করে নিয়ে বলেন, সমাজের এই বিশেষ শিশুরা আমাদের সম্পদ। একটু পরিচর্যা করলেই বিশেষ শিশুরা প্রতিভাবান হয়ে বিকশিত হতে পারবে।
প্রতিবন্ধি শিশুদের নিয়ে ‘শিক্ষা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক’ কর্মসূচীতে তিনজন লেকচারারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এরা হলেন, মো: শফিকুল ইসলাম তকদার। তিনি শিশুদের মেন্টাল হেলথ এন্ড সাইকোসোশ্যাল সাপোর্ট নিয়ে কথা বলেন। অভিভাবকরাও অনেকে তাকে বিভিন্ন প্রশ্ন করেন। উপস্থিত সকলের মধ্যে একটা মেলবন্ধন তৈরী হয়।
আরেক জন লেকচারার হলেন মো: শাকিল সারওয়ার। তিনি অডিওলজি এন্ড স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথলজি বিভাগের লেকচারার। তৃতীয় জন হলেন স্পেশাল এন্ড ইনক্লসিভ এডুকেশন বিভাগের লেকচারার। অনুষ্ঠান উপস্থাপনা করেন স্বপ্নকুঁড়ির মো: বশির ইমাম মাহিন ও মো: মাশরাফি নুর প্রিয়ান। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন মাশরাফি আলম নাফি, শাখাওয়াত হোসেইন ও আজমান হোছাইন ও সাবিকুন নাহার।
স্বপ্নকুঁড়ির পরিচালকরা জানান, আমরা সমাজের বিশেষ শিশুদের নিয়ে কাজ করি। যারা একটু যত্ন পেলে সমাজের সম্পদ হয়ে উঠবে। শিক্ষা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মসূচীতে সুইট প্রতিবন্ধি স্কুলের অধিকাংশ শিশুরা অংশ গ্রহণ করেছে। অভিভাবকরা কষ্ট করে অনুষ্ঠানে এসেছেন। এতে সবাই কমবেশি উপকৃত হয়েছেন। কেননা প্রতিবন্ধি শিশু ও তাদের অভিভাবকদেরকে কাউন্সিলিং করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

‘শিক্ষা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক’ কর্মসূচী

আপডেট সময় এক ঘন্টা আগে