ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছোট ভাইকে হত্যা, বড় ভাইয়ের বিরুদ্ধে বাবার মামলা

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় বড় ভাই উজ্জল মিয়া (৩৮)-কে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহত ও অভিযুক্তের বাবা মো. বাবুল মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন।
নিহত মো. রাফি ওরফে মোহন (৩৪) ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোড এলাকার ফাজিল পাড়ার বাসিন্দা এবং মো. বাবুল মিয়ার ছেলে। তিনি একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। অভিযুক্ত বড় ভাই উজ্জল মিয়া পেশায় অটোরিকশাচালক। স্থানীয়দের দাবি, তিনি মাদকাসক্ত ছিলেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, উজ্জল মিয়া কয়েক মাস ধরে বাবার কাছে বাড়ির দলিল দাবি করে আসছিলেন। দলিল দিতে রাজি না হওয়ায় ছোট ছেলে মোহনকেও চাপ প্রয়োগের জন্য ব্যবহার করতে চান তিনি। এতে মোহনের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন উজ্জল।
এর জের ধরে শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে বাবুল মিয়ার বাড়ির দ্বিতীয় তলার উত্তর-পূর্ব পাশের কক্ষ থেকে বের হওয়ার সময় মোহনকে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তার মাথার দুই পাশে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মোহনের চিৎকার শুনে পরিবারের সদস্য ও নিচতলার ভাড়াটিয়ারা এগিয়ে এলে অভিযুক্ত উজ্জল ঘটনাস্থলেই বটি ফেলে পালিয়ে যান।
পরে গুরুতর আহত অবস্থায় মোহনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ছোট ভাইকে হত্যা, বড় ভাইয়ের বিরুদ্ধে বাবার মামলা

আপডেট সময় এক ঘন্টা আগে