ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘এক কুলাঙ্গার ও চাপাবাজ ছিল’

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান বৈষম্যবিরোধী আন্দোলনের মাস্টারমাইন্ড বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
শনিবার (১৬ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের মদনপুর এলাকায় প্রধানমন্ত্রীর চাঁদপুর যাত্রাপথে অভ্যর্থনা জানানোর অপেক্ষার সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জের একটি কুলাঙ্গার ও চাপাবাজ ছিল, যার কথার সঙ্গে কাজের কোনো মিল ছিল না। সে অনেক জায়গায় বক্তব্য দিয়েছিল যে, ‘খেলা হবে, খেলা হবে’। কিন্তু খেলা শুরুর আগেই গত ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর আগেই সে নিজেই পালিয়ে গেছে। সে কী বলল, সেটি আমাদের দেখার বিষয় না।
সদস্য সচিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন। এরপর জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন এবং তার মৃত্যুর আগেই তারেক রহমান দলের হাল ধরেছেন। এখন তিনি পূর্ণাঙ্গভাবে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং বিএনপি আগের তুলনায় অনেক শক্তিশালী।
তিনি দাবি করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে বেগম খালেদা জিয়া বন্দি থাকা অবস্থায় তারেক রহমান স্কাইপের মাধ্যমে নির্দেশনা ও আদেশ দিয়ে আন্দোলনকে জোরদার করেছেন। এমনকি বৈষম্যবিরোধী আন্দোলনেও তিনি ছিলেন মাস্টারমাইন্ড।
তিনি আরও দাবি করেন, তারেক রহমান শুধু বিএনপি বা বিরোধী দলের নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমান এমন একটি নাম, যা এখন বিএনপির অপর নাম। সুতরাং তারেক রহমানের বিকল্প বাংলাদেশে কোথাও নেই।
টিপু বলেন, যারা ওই চাপাবাজ, খুনি, গডফাদার শামীম ওসমানকে চেনেন, তারা অল্প কিছুদিনের মধ্যেই দেখবেন যে খুনের দায়ে সে ফাঁসির কাষ্ঠে ঝুলবে। অতএব চাপাবাজ শামীম ওসমান আমাদের ওয়ার্ডের একজন সভাপতি বা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতাও রাখে না। সে খেলায় অংশগ্রহণ না করেই পালিয়ে গেছে। তাই তার কথায় আমরা কোনো কর্ণপাত করি না। বিএনপির লক্ষ লক্ষ নেতা-কর্মী তারেক রহমানের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

‘এক কুলাঙ্গার ও চাপাবাজ ছিল’

আপডেট সময় এক ঘন্টা আগে