ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৪ দাবিতে আন্দোলনের ডাক

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
বাস ভাড়া বৃদ্ধি, হাফ পাস বন্ধসহ চার দফা দাবিতে আন্দোলনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ছাত্রদল ও ছাত্রশক্তির নারায়ণগঞ্জ কলেজ শাখা।
শনিবার (১৬ মে) রাতে এক বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
ছাত্র সংগঠনের নেতারা জানান, রোববার বেলা ১২টায় নারায়ণগঞ্জ কলেজের সামনে বিক্ষোভ ও মিছিলের আয়োজন করা হয়েছে। এতে কলেজটির শিক্ষার্থীরা অংশ নেবে। বাসভাড়া এরমধ্যে কমানো না হলে আন্দোলন বেগবান করারও হুঁশিয়ারি দেন তারা।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা আক্তার ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারা অভিযোগ করেন, কলেজের সামনে বাস টার্মিনাল, অবৈধ দোকান ও পরিবহন কাউন্টার থাকায় প্রতিদিন শিক্ষার্থীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে ২ নম্বর রেলগেট এলাকায় তীব্র যানজটের কারণে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে, যা পরীক্ষার সময় আরও ভয়াবহ আকার ধারণ করে।
তাদের ভাষ্য, “আমরা একটি নিরাপদ, সুস্থ ও যানজটমুক্ত শিক্ষাবান্ধব ক্যাম্পাস চাই। এ অব্যবস্থাপনা দূর করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
অন্যদিকে, ছাত্রদল নারায়ণগঞ্জ কলেজ শাখার সভাপতি আলিমুল ইসলাম সিফাত ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম জিতু বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে বারবার ভাড়া বৃদ্ধি এবং হাফ পাস বন্ধ রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে এমন বিশৃঙ্খল পরিবেশ শিক্ষার অনুকূল নয়। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।”
তাদের দাবি, নিঃশর্ত হাফ পাস চালু, হকার সমস্যা সমাধান, যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং কলেজসংলগ্ন বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তর করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
ছাত্রশক্তির নেতারাও একই সুরে কথা বলেছেন। সংগঠনটির নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান ও মহানগরের মিডিয়া ও প্রচার সেলের সদস্য রাফিন হাসান বলেন, দীর্ঘদিন ধরে কলেজকে ঘিরে যানজট, অব্যবস্থাপনা ও শিক্ষার্থী হয়রানির ঘটনা ঘটছে।
তারা বলেন, “শিক্ষার্থীদের চলাচলের পথ দখল করে হকার ও পরিবহন কাউন্টার বসানো শিক্ষা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। একই সঙ্গে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
তাদের মতে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত থাকবে।
সংগঠনগুলোর ঘোষিত চার দফা দাবি হলো— নিঃশর্ত হাফ পাস নিশ্চিত করতে হবে, কলেজের আশপাশের হকার সমস্যা দূর করে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। এছাড়া, কলেজের সামনে ট্রাফিক পুলিশ বা যানজট নিরসন কর্মী নিয়োগ দিতে হবে এবং কলেজসংলগ্ন বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নিতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

৪ দাবিতে আন্দোলনের ডাক

আপডেট সময় এক ঘন্টা আগে