ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে নারায়ণগঞ্জের খানপুরে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে খানপুর চিলড্রেন পার্ক মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
খেলায় অংশ নেয় ‘প্রবাসী ফুটবল ক্লাব’ ও ‘নারায়ণগঞ্জ ফ্রেন্ডস ক্লাব’। বিকেল থেকেই মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় তরুণদের উন্নয়ন ও ক্রীড়া চর্চাকে উৎসাহ দিয়েছেন। তার স্মরণে এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে.এম. মাজহারুল ইসলাম জোসেফ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হানিফ সরদার ও মো. মজিবর রহমান, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বলেন, বর্তমান প্রজন্মকে সুস্থ ধারার বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রয়োজন।
অনুষ্ঠানের আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান রানা। তিনি জানান, ভবিষ্যতেও যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেট সময় এক ঘন্টা আগে