স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ২২০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বঙ্গসাথী ক্লাব। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এ আয়োজন করা হয়। বুধবার (১৮ মার্চ) দুপুরে দেওভোগ এলাকার বেপারীপাড়া অবস্থিত শিশুবাগ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, বঙ্গসাথী ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার সাগর, দপ্তর সম্পাদক জিয়াউল হক জিতু, সদস্য জুয়েল শেখসহ অন্যান্যরা।
সংবাদ শিরোনাম ::
ইতিকাফ অবস্থায় আ’লীগ নেতার মৃত্যু
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত
যে মামলায় হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি
ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড
শুক্রবার জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার তথ্যটি সঠিক নয়: প্রেস উইং
বঙ্গসাথী ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ
-
ডেস্ক : - আপডেট সময় ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- ৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























