সোজাসাপটা রিপোর্ট
এবারও কারাগারেই ঈদ পালন করতে যাচ্ছেন একসময়কার প্রভাবশালী এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা সেলিনা হায়াৎ আইভী। গত বছর থেকেই কারাগারে আছেন তারা।
জানা যায়, দুজনেই একাধিক হত্যা মামলার আসামি। তাদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় রয়েছে অভিযোগের পাহাড়। গাজীর বিরুদ্ধে হত্যা, নির্যাতন, জমি দখল, অবৈধ উপায়ে অর্থ উপার্জন, দুর্নীতির অভিযোগ রয়েছে। আইভীর বিরুদ্ধেও রয়েছে হত্যা ও দুর্নীতির অভিযোগ।
এবার ঈদে দুজনকে হাই সিকিউরিটি সেলে রাখা হয়েছে। দুজনকেই ঈদকে ঘিরে অন্যান্য সাধারণ বন্দিদের মত সুবিধা দেয়া হলেও বাড়তি কোন সুবিধা থাকছেনা। ঈদের দিন সকাল ৮ টায় জেলা কারাগারের অভ্যন্তরের মাঠে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। সেখানে অংশ নিতে পারেন গাজী। ঈদের দিন অন্যান্য বন্দিদের মত তারাও পাবেন সকালে মুড়ি, পায়েস, সেমাই, দুপুরে পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট, মিষ্টি, পান সুপারি, কোমল পানীয়, রাতে আলুর দম, ভাত ও মাছ।
এর আগে ঈদ আসলেই ব্যাপকভাবে নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করতেন তারা। বিপুল অংকের টাকা খরচ করতেন দুজনেই।
সংবাদ শিরোনাম ::
‘ফুটপাতে কোন হকার বসবে না’
চলতি বছরই উন্নিত হবে পাঁচশ শয্যায়
ডিবি পরিচয়ে স্বর্ণ ছিনতাই
বিপুল মাদক ও অস্ত্রসহ আটক ১০
চাষাঢ়ায় দুই অনলাইন জুয়াড়ি আটক
সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অব্যবস্থাপনা
শাপলা চত্বরের হত্যার বিচার দাবি
বন্দরে ‘কিশোর গ্যাংয়ের’ তাণ্ডব
পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ১৩
এবারও কারাগারেই ঈদ আইভী-গাজীর
-
ডেস্ক : - আপডেট সময় ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- ২০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ
























