স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সমসাময়িক সমস্যা, বিশেষ করে দীর্ঘদিনের হকার ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এড আবুল কালাম।
মঙ্গলবার (৫ মে) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব-এর সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তিনি।
সভায় সাংবাদিকরা নারায়ণগঞ্জ শহরের চলমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে থাকা হকারদের কারণে জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। বক্তারা বলেন, হকার সমস্যার কারণে যানজট, পথচারীদের চলাচলে বিঘ্ন এবং নগর ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যা দীর্ঘদিন ধরেই সমাধানহীন রয়ে গেছে।
সংসদ সদস্য আবুল কালাম এ সময় সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। তিনি বলেন, হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখেই একটি টেকসই সমাধান খুঁজে বের করতে হবে। এজন্য প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাংবাদিকদের সম্মিলিতভাবে কাজ করার বিকল্প নেই।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জ শহরের উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়া হবে। হকার সমস্যা নিরসনে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, নারায়ণগঞ্জে মাদক যেভাবে আক্রমন করছে এই মাদককে নির্মুল করতে হবে আর এর জন্য প্রশাসনকে আপনাদের সকার পক্ষ থেকে কঠোর হওয়ার জন্য নির্দেশ দিতে হবে।
এ সময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন তার রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাসহ দলীয় নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ। এতে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েলসহ কার্যকরী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যরা।
এছাড়া সভায় প্রেসক্লাবের সদস্যদের মধ্যে আরিফ আলম দিপু, আব্দুস সালাম, প্রণব কৃষ্ণ রায়, অহিদুল হক খান, সালাম জুবায়ের, নাহিদ আজাদ, এম আর কামাল, আনিস উর রহমান, নাফিজ আশরাফ, রফিকুল ইসলাম রফিক, শফিউদ্দিন বিটু, হাসান আরিফ, মজিবুল হক পলাশ, শওকত আলী সৈকত, আনোয়ার হাসান, শফিকুল ইসলাম সোহেল, দিলীপ কুমার মন্ডল, মহিউদ্দিন পলাশ, মোস্তাক আহমেদ শাওন, হাবিবুর রহমান শ্যামল, সাইফুল ইসলাম সায়েম, সাবিত আল হাসান ও এমরান আলী সজিবসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভা শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে আবুল কালামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রসক্লাবের সদস্যরা।
সংবাদ শিরোনাম ::
‘ফুটপাতে কোন হকার বসবে না’
চলতি বছরই উন্নিত হবে পাঁচশ শয্যায়
ডিবি পরিচয়ে স্বর্ণ ছিনতাই
বিপুল মাদক ও অস্ত্রসহ আটক ১০
চাষাঢ়ায় দুই অনলাইন জুয়াড়ি আটক
সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অব্যবস্থাপনা
শাপলা চত্বরের হত্যার বিচার দাবি
বন্দরে ‘কিশোর গ্যাংয়ের’ তাণ্ডব
পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ১৩
প্রেসক্লাবের সাথে কালামের মতবিনিময়
-
ডেস্ক : - আপডেট সময় ৬ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ
























