ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিকেএমইএ’র রুগ্ন শিল্প সহায়াক কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬

বিকেএমইএ’র রুগ্ন শিল্প সহায়াক কমিটির সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৬ তারিখে বিকেএমএএ‘র প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে বিকেএমইএ রুগ্ন শিল্প কমিটির একটি সভা আয়োজন করেন । বিকেএমইএ‘র সাবেক ভাইস প্রেসিডেন্ট ও রুগ্ন শিল্প কমিটির সদস্য জনাব সোবাহান মিঞা, পরিচালক প্যারাগন ফ্যাশন বলেন ২০১৩ সালে রুগ্ন শিল্প কারখানার ক্ষতির তালিকা এবং বর্তমানে নতুন করে আরো কিছু তালিকা সরকারের কাছে জমা দেয়া হয়েছে । তিনি সরকারকে কিস্তিতে বা এককালীন লোন পরিশোধে অথবা সুদ মওকুফের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। যদি কাজ না হয় তাহলে বিকেএমইএ’র সম্মানিত সভাপতি মোহাম্মদ হাতেম এর সহযোগিতা নিয়ে আমরা সরকারের আলোচনা করে যাবো।

তিনি ৩টি স্থানে চিঠি জমা দেয়ার কথা উল্লেখ করেছেন যথা বাংলাদেশ ব্যাংক, বানিজ্য মন্ত্রণালয়ের সচিব ও অর্থমন্ত্রণালয়। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় আশস্ত করেছেন যে রুগ্ন শিল্প কারখানা আবার চালু করবেন।

কমিটির সহকারী- প্রধান সমন্বয়ক মাহবুবুল হক (হীর)া বলেন, অনেকেই ব্যাংকের হিসাব সঠিকভাবে দাখিল করেন নাই। অন্যদিকে, কস্ট অব ফান্ড অনেক যা ৮%-৯% এই ফান্ড মেনেজ করতেও সার্ভিস চার্জ লাগে। ব্যাংক বিষয়ক কোন হিসাব চাইলে ব্যাংক আগ্রহ দেখান না।  হাইকোর্টের নির্দেশে ব্যাংক হিসাব সংগ্রহ করতে হবে এবং সেটা মামলার নাম্বার ও এলসি ওয়াইজ এর মাধ্যমে লোনের হিসাব বের করা হবে।

রুগ্ন শিল্প কারখানার প্রধান সমন্বয়ক জনাব হাসান মাহমুদ বলেন, যারা এক্সিট হতে চাচ্ছেন তারা লিখিত চিঠি দিবেন আর যারা রীট করতে চাচ্ছেন তারা বি১ ও বি২ ফরম পূরুন করে বাংলাদেশ ব্যাংকের চিঠি ও কোর্টের রায়ের কপি নিয়ে লিখিত আকারে হাইর্কোটে রিট করবেন। উপস্থিত রুগ্ন শিল্প সদ্যদের মধ্যে থেকে কেউ কেউ  কোন মামলা বা হাই কোর্টে রিটের আশ্রয় নিতে চাচ্ছেন না আবার কেউ কেউ হাইকোর্টে রিটের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন। 

সভায় রুগ্ন শিল্প সদস্যগণ তাদের পোশাকশিল্প কারখানা বন্ধ অথবা আংশিক বন্ধ অবস্থায় বর্তমান সরকারের কাছ থেকে কিভাবে সহযোগিতা নিতে পারেন সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। 

উল্লেখ্য যে, বর্তমান বিকেএমইএ’র সম্মানিত সভাপতি মোহাম্মদ হাতেম ও নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বিকেএমইএ’র রুগ্ন শিল্প কারখানা নিয়ে সরকারের সাথে বৈঠক করেছেন এবং তাদের সাথে নিয়ে নিষ্ঠার সহিত কাজ করে যাচ্ছেন। রুগ্ন শিল্প কমিটিবৃন্দ তাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন রুগ্ন শিল্প কমিটির সদস্য আরমান হাসান আতিক, মো: আব্দুর রব, আব্দল খালেক, ইলিয়াস সরকার, আক্তারুজ্জামান এবং রুগ্ন শিল্প কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ বিকেএমইএর কর্মকর্তাবৃন্দ প্রমুখ।



Link copied!