ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জাতীয় আলোকচিত্র ক্যাম্পে সম্মাননা পেলেন শ্যামল

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬

জাতীয় আলোকচিত্র ক্যাম্পে সম্মাননা পেলেন শ্যামল

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল জাতীয় পর্যায়ের আলোকচিত্র ক্যাম্পে দক্ষ সংগঠক হিসেবে সম্মাননা ক্রেস্ট পেয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) সকালে রাঙ্গামাটির হর্টিকালচার সেন্টারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘পোর্ট্রেট তৃতীয় জাতীয় আলোকচিত্র ক্যাম্প-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কমনওয়েলথ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব ওসমান গনি মনসুর হাবিবুর রহমান শ্যামলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক আলোকচিত্র সাংবাদিক ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের সাবেক প্রতিনিধি এবিএম রফিকুর রহমান, এনটিভির পরিচালক নূর উদ্দিন আহমেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহাসিন, লায়ন্স পীযূষ তালুকদার, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মজুরুল আলম মঞ্জু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বুলবুল আহমেদ এবং চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সাবেক নেতৃবৃন্দ।
এছাড়াও নারায়ণগঞ্জ ফটোগ্রাফি সোসাইটি, বরিশাল, কুয়াকাটা, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কাপ্তাইয়ের ফটো সাংবাদিক ও আলোকচিত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহফুজ আলম। পুরো আয়োজনের সমন্বয় ও পরিচালনায় ছিলেন আয়োজক রুপম চক্রবর্তী।
আলোকচিত্রে দীর্ঘদিনের অবদান এবং জাতীয় পর্যায়ে আলোকচিত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে হাবিবুর রহমান শ্যামলকে এই সম্মাননা প্রদান করা হয়। তার এ অর্জনে নারায়ণগঞ্জের সাংবাদিক ও আলোকচিত্র অঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

Link copied!