ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে কর্মসূচি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬

জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে কর্মসূচি

‎জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার (২ জুলাই) বিকেলে জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার এ কর্মসূচি ঘোষণা করেন।

‎সংবাদ সম্মেলনে জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, দেওয়ান খোরশেদ আলম, মাওলানা মুজিবুর রহমান মিয়াজী, মুফতি জাহাঙ্গীর আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

‎লিখিত বক্তব্যে জেলা আমীর বলেন, জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ এবং শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার পক্ষ থেকে আলোচনা সভা, সেমিনার, চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভা, গণমিছিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


‎ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৪ জুলাই ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ, ৫-২০ জুলাই থানা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা, ১৩ জুলাই ‘জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার, ২৩-২৫ জুলাই চিত্র প্রদর্শনী, ২৯ জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভা, ১ আগস্ট উপজেলা ভিত্তিক গণমিছিল এবং ৫ আগস্ট ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ।

‎সংবাদ সম্মেলনের শেষে তিনি ঘোষিত কর্মসূচিগুলো সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।


Link copied!