ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে ইয়াবসহ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁও প্রতিনিধি সোনারগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে ইয়াবসহ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুস সামাদ (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকাল ৭টার সময় সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাটহাট্রা গ্রামে জনৈক কাজেম সাহেবের তিন তলা ভবনের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আব্দুস সামাদ একই উপজেলার পূর্ব সোনাপুর এলাকার মো. ইয়াছিনের ছেলে। 


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Link copied!