সোনারগাঁ পৌরসভার উদ্ধবগঞ্জ থেকে পানাম পর্যন্ত প্রধান সড়ক এবং বর্তমান থানা রোড দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে এসব গর্তে পানি জমে থাকায় সড়কটি চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী পথচারী, যানবাহনের চালক ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা শুধু শুনে আসছেন যে সড়ক সংস্কারের টেন্ডার হয়েছে। কিন্তু বাস্তবে এখনো কোনো ধরনের উন্নয়নমূলক কাজ শুরু হয়নি। ফলে দিন দিন সড়কের অবস্থা আরও খারাপ হচ্ছে।
এলাকাবাসীর দাবি, শুধু টেন্ডার হলেই হবে না, দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু করতে হবে। তারা বলেন, বৃষ্টির পানিতে ডুবে থাকা গর্তের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
বিশেষ করে রাতে চলাচলকারী মানুষ ও যানবাহন চালকদের কজন্য এই সড়কটি যেন এক ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :