ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শিশু আবু বক্কর সিদ্দিক নিখোঁজ

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬

শিশু আবু বক্কর সিদ্দিক নিখোঁজ

‎নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় এক বাক প্রতিবন্ধী শিশু আবু বক্কর সিদ্দিক নিখোঁজ হয়েছেন। 
এই ঘটনায় বন্দর থানায় শিশুটির পরিবার সাধারণ ডায়েরি (জিডি) করেন।
‎কলাগাছিয়া ইউনিয়নের গরমড়া এলাকার বাসিন্দা মো. আতিকুর রহমান তার ছেলে আবু বকর সিদ্দিককে খুঁজে না পেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 
তিনি জানান, গত ১৬ জুন সকাল প্রায় ১০টা ৫ মিনিটে বাড়ির পাশ থেকে তার ছেলে নিখোঁজ হয়ে যায়।
‎পরিবারের ভাষ্য অনুযায়ী, নিখোঁজ শিশুটি বাক প্রতিবন্ধী। সে কেবল তার মা ও মামা বলতে পারে এবং অন্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। শিশুটির উচ্চতা প্রায় ৪ ফুট ৪ ইঞ্চি।‎
‎জিডিতে উল্লেখ করা হয়েছে, আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি চালানো হলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ কারণে ভবিষ্যৎ আইনগত প্রয়োজন বিবেচনায় বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়।
‎বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জামাল উদ্দিন  জানান, নিখোঁজ শিশুর সন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তার অবস্থান শনাক্তে অনুসন্ধান অব্যাহত রয়েছে। শিশুটির সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা বন্দর থানায় যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Link copied!