ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘শহীদদের রক্ত বৃথা যেতে দেব না’

  • ডেস্ক :
  • আপডেট সময় ৫ ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে ‘গণভোটের গণরায় বাস্তবায়ন’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ মে) সকালে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।
সেমিনারে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের বক্তারা জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান ভূমিকার তীব্র সমালোচনা করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। সভাপতির বক্তব্যে তিনি সরকারকে হুঁশিয়ারি করে বলেন ”জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া মানে শহীদের রক্তের সাথে গাদ্দারি করা। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশের হাজার হাজার মানুষ বুক পেতে দিয়েছিল একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের জন্য। জুলাই সনদ বাস্তবায়ন কার্যকর না হলে স্বৈরাচারীদের মতো তাদেরও বিদায় ঘণ্টা বাজবে ।”
তিনি বলেন জুলাই বিপ্লব পরবর্তী সংস্কার প্রক্রিয়ায় ধীরগতি এবং গণআকাঙ্ক্ষা পূরণে সরকারের উদাসীনতা আমাদেরকে ভাবিয়ে তোলেন।
তিনি আরো বলেন, গণভোটে দেশের মানুষ যে রায় দিয়েছিল, তার প্রতিফলন রাষ্ট্রীয় কাঠামোতে দ্রুত দৃশ্যমান হতে হবে। অন্যথায় রাজপথের আন্দোলন আবারও তীব্রতর করার ইঙ্গিত দেন তিনি। বিপ্লবের লক্ষ্যসমূহ অবিলম্বে কার্যকর করা।জুলাই বিপ্লবে যারা প্রাণ হারিয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের যথাযথ মর্যাদা ও সহায়তা নিশ্চিত করা। প্রয়োজনীয় সংস্কার শেষে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের পথ প্রশস্ত করা।
অনুষ্ঠানে মহানগরী জামায়াতের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। বক্তারা দলীয় নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

‘শহীদদের রক্ত বৃথা যেতে দেব না’

আপডেট সময় ৫ ঘন্টা আগে