স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় এসে কৌশলে পালিয়ে যাওয়া এক আসামিকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে অভিযান চালিয়ে আড়াইহাজার উপজেলার উচিৎপুর বাজার এলাকা থেকে পলাতক আসামি ইসমাঈলকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি ইসমাঈল (৩০), তিনি আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম হাবিবুল্লাহ।
পুলিশ জানায়, গত ২৯ মার্চ বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি ১৩ জনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান এসআই অজিত চন্দ্র বর্মন।
এরপর ৩০ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে মামলার ৫ নম্বর আসামি ইসমাঈলকে গ্রেপ্তার করে থানায় উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলামের রুমে বসিয়ে রাখা হয়। তবে সেখান থেকে তিনি কৌশলে পালিয়ে যান।
এ ঘটনায় পুলিশের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানানো হলেও পালানোর ঘটনায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেয়া হয়নি।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে ১ এপ্রিল সকালে আদালতে সোপর্দ করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
সংবাদ শিরোনাম ::
৭ দুষ্কৃতিকারী গ্রেপ্তার
স্কুলের জলাবদ্ধতার সমাধানে মামুন মাহমুদ
মন্দিরভিত্তিক শিক্ষা কেন্দ্রের পুরস্কার বিতরণ
শ্রমিকদের ১০ দফা দাবি
থানা থেকে পালানো আসামি গ্রেফতার
আ. লীগ আমলে পাচার ২৩৪ বিলিয়ন ডলার
৪১ কমিউনিটি ক্লিনিক সচলের উদ্যোগ
কায়েমপুরজুড়ে রমরমা মাদক কারবার
নাসিক ৩ নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের প্রস্তুতি
বৃক্ষরোপণ উদ্বোধন করলেন এমপি মান্নান
থানা থেকে পালানো আসামি গ্রেফতার
-
ডেস্ক : - আপডেট সময় ২ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















