সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরের দেওভোগের ২৬নং লক্ষ্মী নারায়ণ বালক ও ২৭নং লক্ষ্মী নারায়ণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের তিন তলার একটি পিলারের আংশিক ভেঙ্গে পড়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ক্লাস চলাকালে শিক্ষার্থীদের নজরে রাখার জন্য আতঙ্কিত অভিভাবকরা স্কুলের সামনে অবস্থান করতে দেখা গেছে। এদিকে ভবনটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন প্রধান শিক্ষিকা ও কল্যাণ সমিতির সভাপতি দিদার খন্দকার।
প্রধান শিক্ষিকা নূরুন্নাহার জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুইটি শিফটে বিভক্ত রয়েছে। ২০১৫ সালের প্রথম ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়, এতে তিন রুম বন্ধ করে দেয়া হয়। ২০২৪ সালে সিড়ি ছাদ থেকে ভেঙ্গে পড়ে। স্কুলের কল্যাণ সমিতির সভাপতি দিদার খন্দকার সেই মেরামত করে দেন। এরপর ক্লাস ঝুকিঁপূর্ণ হয়ে পড়ে, পাশে একটি মন্দিরে ক্লাস করতে হয়েছে। যে কোন সময়ে ভবনটি ধ্বসে বড় ধরণের ক্ষতি হতে পারে। বিভিন্ন দপ্তরে স্কুলটি সংস্কারের জন্য অবগত করেছি। জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসকে জানিয়েছি ২০১৬ সালে। এতে এমপিকেও অবগত করা হয়।
দিদার খন্দকার বলেছেন, গত ৩০ মার্চ তিন তলায় একটি পিলারের আংশিক আকস্মিকভাবে ভেঙ্গে পড়ে। এতে অনেক ক্ষতি হয় যে কোন সময়ে ধ্বসে পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা মহাপরিচালক সহ বিভিন্ন স্থানে যোগাযোগের চেষ্টা করেছি। অনেক দৌঁড়ঝাঁপ করেও কার্যক্রম চালাতে হয়েছে। ৫ আগষ্টের পরও ডিসি অফিসে যোগাযোগ করে বরাদ্ধ পাওয়ার আশা জাগে। এরপর থেকে আর কোন কিছু পায়নি। কলম ভেঙ্গে পড়ায় শিক্ষার্থীরা আসতে ভয় পাচ্ছে। আজকেও স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি কম, তারপরও ক্লাস চলমান রয়েছে। এমপি আবুল কালামের দৃষ্টি আকর্ষণ করছি। তার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানাই। দেওভোগের বিভিন্ন এলাকার সাধারণ শিক্ষার্থীরা এই স্কুলে পড়াশোনা করে যাচ্ছে।
সংবাদ শিরোনাম ::
বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে— মামুন মাহমুদ
হকারদের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
ফতুল্লায় তিন কারখানায় অভিযান
হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু
হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ৫
শ্বাসকষ্টে নীল মুখ, হামে কাবু শিশুরা
দেশ ছাড়ার চেষ্টা আন্ডা রফিকের
কড়াকড়ি আরোপে তীব্র জ্বালানি সংকট
মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান
মধ্যপ্রাচ্য সংকট ও শহীদ জিয়ার আন্তর্জাতিকতা
স্কুল ভবনে হঠাৎ ভেঙ্গে পড়ে পিলার!
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















