স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে ২ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মধ্য সোহাগপুর এলাকার মোঃ নুর হোসেনের ছেলে মোঃ ওমর ফারুক (৩০), নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মোস্তফা মিয়ার ছেলে বিজয় (২১), নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ রিপন (৩৮), নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নয়াআটি মুক্তিনগর এলাকার মৃত বকুল মিয়ার ছেলে মোঃ সাগর ওরফে টেটু (২২) এবং মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কালীগাঁও আটপাড়া এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে শাকিল ওরফে টুন্ডা শাকিল (৩৫)।
এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১৪৫ পুরিয়া হেরোইন ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে— মামুন মাহমুদ
হকারদের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
ফতুল্লায় তিন কারখানায় অভিযান
হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু
হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ৫
শ্বাসকষ্টে নীল মুখ, হামে কাবু শিশুরা
দেশ ছাড়ার চেষ্টা আন্ডা রফিকের
কড়াকড়ি আরোপে তীব্র জ্বালানি সংকট
মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান
মধ্যপ্রাচ্য সংকট ও শহীদ জিয়ার আন্তর্জাতিকতা
হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ৫
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















