স্টাফ রিপোর্টার
দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে কাজ করলে কোন ভাবে ছাড় পাবে না বলে কঠোর হুশিয়ারী দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি কয়েক ভাগে হয়ে যাওয়ায় দলের মনোনীত প্রার্থী পরাজিত হয়েছে। যারা দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছে দলীয় ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ছোট বড় কেউ ছাড় পায় নাই।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে পাগলা সিসিলি কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্দেগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তারেক রহমানের নির্দেশ অমান্য করে ভুল পথে গিয়ে দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে নির্বাচন করেছেন আজকের এই অনুষ্ঠানে অনেকেই এসেছেন। তারা ছোট অপরাধী আর যারা তাদেরকে ভুল পথে পরিচালিত করেছে তারা শতভাগ অপরাধী। তাদেরকে তারেক রহমান ব্যবস্থা নিয়েছেন। আর সামনে স্থানীয় নির্বাচনে দলের সিদ্ধান্তের বাহিরে যেন কেউ না যায়। দলের বাহিরে গিয়ে কেউ কখনো সুবিধা করতে পারেনি ভবিষ্যতেও পারবে।
তিনি আরো বলেন, ক্ষমতা পেয়ে কেউ সুবিধা ভোগ করে অনেক বেশি মোটা হয়ে যাবেন, আর কেউ কিছুই পাবে না এটা তা হতে পারে না। কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না। আপনারা দেখেছেন অতীতে যারা বেশি খেয়ে পেট মোটা করেছে, তাদের পরিণতি কী হয়েছে তা আপনারা সবাই জানেন। তারা দেশ ছেড়ে পালিয়েছে। তাই বেশি খাওয়ার চেষ্টা করবেন না। আপনাদের পরিনতিও তাদের মত হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে মামুন মাহমুদ বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশব্যাপী ফ্যামিলি কার্ড ও চিকিৎসা সেবাসহ নানাবিধ জনকল্যাণমুখী উদ্যোগ নিয়েছেন। আপনারা কি সেই সুবিধা গুলো পাবেন না? অবশ্যই পাবেন। এখানে যারা আছেন সবাই ফ্যামিলি কার্ড পাবেন। কেউ বঞ্চিত হবে না।
অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড বারী ভুইয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মাদবর, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড: এসএম মাহমুদুল হক আলমগীর, সিনিয়র সহসভাপতি শাহাদাত শাহাদুল্লাহ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির প্রমুখ।
সংবাদ শিরোনাম ::
বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে— মামুন মাহমুদ
হকারদের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
ফতুল্লায় তিন কারখানায় অভিযান
হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু
হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ৫
শ্বাসকষ্টে নীল মুখ, হামে কাবু শিশুরা
দেশ ছাড়ার চেষ্টা আন্ডা রফিকের
কড়াকড়ি আরোপে তীব্র জ্বালানি সংকট
মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান
মধ্যপ্রাচ্য সংকট ও শহীদ জিয়ার আন্তর্জাতিকতা
বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে— মামুন মাহমুদ
-
ডেস্ক : - আপডেট সময় ২ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















