ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পলাশের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

  • ডেস্ক :
  • আপডেট সময় ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক খবরের কাগজের স্পোর্টস এডিটর মহিউদ্দিন পলাশের মমতাময়ী মা মুজিবুন্নেছা (৭৯) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহিউদ্দিন পলাশের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায়, ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রাজধানীর আল মানার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় কার্ডিয়াক এ্যাটাকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে এবং সাত নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার বাদ মাগরিব রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল রবিবার সকাল ১১টায় সিলেটের ফেঞ্চুগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে হযরত শাহাজালাল (র.)-এর সফরসঙ্গী হযরত শাহমালুম (র.)-এর মাজার প্রাঙ্গণে দাফন করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পলাশের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

আপডেট সময় ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬