ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অনিবন্ধিত প্রতিষ্ঠানের তেল বিক্রি, জরিমানা

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

‎স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে অনিবন্ধিতভাবে ভোজ্য তেল মোড়কজাত ও বিপণনের দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, র‍্যাব-১১ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় অভিযান চলাকালে একটি ভোজ্য তেল মোড়কজাতকারী কারখানায় একাধিক অনিয়ম ধরা পড়ে। দেখা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কোনো লাইসেন্স ছাড়াই ভোজ্য তেল মোড়কজাত, সংরক্ষণ ও বাজারজাত করে আসছিল। এছাড়া কারখানার পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
এছাড়াও প্রতিষ্ঠানটির নিজস্ব কোনো বৈধ লাইসেন্সও ছিল না। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মহিন ভূইয়াকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ধারায় ভ্রাম্যমাণ আদালত দুই লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শমিত রাজা বলেন, অনিবন্ধিত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কজাত সম্পূর্ণ বেআইনি। যারা এসব কাজে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

অনিবন্ধিত প্রতিষ্ঠানের তেল বিক্রি, জরিমানা

আপডেট সময় এক ঘন্টা আগে