ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অনেক পাম্পে নেই জ্বালানি

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

সোজাসাপটা রিপোর্ট
জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন নারায়ণগঞ্জ নগরীর মানুষ। আজ (বুধবার, ৮ এপ্রিল) সকাল থেকেই নগরীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ থাকায় অন্যান্য পাম্পগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র চাপ।
পাম্পগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়। মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে জ্বালানি নেয়ার জন্য।
শুধু ব্যক্তিগত যানবাহন নয়, সংকটের প্রভাব পড়েছে পণ্য পরিবহন খাতেও। সময়মতো জ্বালানি না পাওয়ায় ব্যাহত হচ্ছে পরিবহন কার্যক্রম, বাড়ছে দুর্ভোগ।
চালকদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করেও পর্যাপ্ত জ্বালানি পাওয়া যাচ্ছে না। এতে সময় নষ্টের পাশাপাশি আর্থিক ক্ষতির মুখেও পড়ছেন তারা।
এদিকে পাম্প মালিকরা বলছেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব এবং রেশনিং ব্যবস্থার কারণে ডিপো থেকে সীমিত পরিমাণে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন নির্ধারিত বরাদ্দ অনুযায়ী তেল দেয়া হচ্ছে, তবে সিরিয়াল ধরে সরবরাহ করতে গিয়ে সময় বেশি লাগছে।
তাদের দাবি, নির্ধারিত নিয়ম মেনেই জ্বালানি বিতরণ করা হচ্ছে, কিন্তু সীমিত সরবরাহের কারণে ভোগান্তি এড়ানো যাচ্ছে না।
পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা এবং রেশনিং পদ্ধতির অবসানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যথায় ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

অনেক পাম্পে নেই জ্বালানি

আপডেট সময় এক ঘন্টা আগে