স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে ৩ এপ্রিল সোনারগাঁও থানাধীন সনমান্দি ইউনিয়নের জাঙ্গাল এলাকায় অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জাঙ্গাল এলাকার আঃ করিমের বাড়ির গ্যারেজ থেকে একটি প্রাইভেটকারসহ ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্যের মালিক হিসেবে পলাতক আসামিরা হলেন- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সনমান্দি ইউনিয়নের জাঙ্গাল এলাকার ইমন শেখ (৩৫) এবং তার স্ত্রী মোসাঃ ঝর্না বেগম (২৫)।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিববুল্লাহ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ শিরোনাম ::
শিশু ধর্ষণ মামলায় চার আসামির যাবজ্জীবন
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ
৯টি ওয়ার্ডে পানির পাম্পের উদ্বোধন
অনিবন্ধিত প্রতিষ্ঠানের তেল বিক্রি, জরিমানা
ভোজ্যতেলের বাজারে অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন
অনেক পাম্পে নেই জ্বালানি
ডিজিটাল বারকোডে অটোচালক শনাক্ত হবে!
চিকিৎসায় কোনো ত্রুটি থাকবে না—এমপি মান্নান
দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
ধলেশ্বরী নদী দখলের চেষ্টা
৩২ কেজি গাঁজা ও প্রাইভেটকার উদ্ধার
-
ডেস্ক : - আপডেট সময় ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- ৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















