স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) নারায়ণগঞ্জ সদর উপজেলার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নতুন নতুন ধারণা উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সহকারী কমিশনার (ভূমি)গণ, স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংবাদ শিরোনাম ::
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন
সেন্ট্রাল ও মেডিহেলথ ডায়াগনস্টিকে জরিমানা
জামতলায় মিরাজ বাহিনীর অস্ত্রের মহড়া
বিএনপি নামধারী আলমের মাদক ব্যবসা!
পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ
হামে মৃতদের ৯২ শতাংশই শিশু
নিতাইগঞ্জে গমভর্তি জাহাজে সন্ত্রাসী হামলা
চনপাড়া সেতু যেন মরণফাঁদ
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
-
ডেস্ক : - আপডেট সময় ৪ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















