স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েত নগর ইউনিয়নের মুসলিমনগর আর্দশ পাড়া হাবুলের ব্রীজ মোড় এলাকায় বিএনপির নামধারী নেতা, মাদক ব্যবসা সহ নানান অপকর্মের হোতা আলম বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
অতি দ্রুত উক্ত মাদক ব্যবসায়ী সহ নানান অপকর্মের হোতা আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সুপার, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান,মুসলিম নগর আর্দশপাড়া হাবুলের ব্রীজের মোড় এলাকার মৃত লতিফ মিয়ার পুত্র আলম দীর্ঘদিন যাবত তার সহযোগী জিহাদের পুত্র আলামিন ও রিফাত, নান্নুর পুত্র সজীব,স্বপন, আরিফ সহ একাধিক সহকর্মীদের দিয়ে হাবুলের মোড় এলাকা, মুসলিম নগর, নয়াবাজার সহ বিভিন্ন এলাকায় ওয়াইফাই, মাদক ব্যবসা, চুরি- ছিনতাই সহ নানান অপকর্ম করে আসছে।
ইতিপূর্বে বিএনপি’র নামধারী নেতা আলমের অপকর্মে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী আলম সহ তার দুই সহযোগীকে কয়েক দফা গণপিটুনি দিয়েছিল। তারপরও না শোধরে বিএনপির নাম ব্যবহার করে ব্যাপক ভাবে ইয়াবা, গাজা, ফেনসিডিল ব্যবসা সহ চুরি -ছিনতাই এর মত জঘন্য অপরাধ করে আসছে।
একটি সূত্র হতে জানা যায়, ফতুল্লা থানা যুবলীগ নেতা ইদ্রিস আলী, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রিন্সের জায়গা দখল করে এসব অপকর্ম করে আসছে আলম ও তার সহযোগীরা।
গত আওয়ামী লীগের শাসনামলে ফতুল্লা যুবলীগ নেতা ইদ্রিস আলী ও ছাত্রলীগ মেহেদী হাসান প্রিন্স এলাকায় নানান অপকর্ম করতো। ২০২৪ সালে ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলে যুবলীগ নেতা ইদ্রিস আলীর বিরুদ্ধে একাধিক বৈষম্য বিরোধী হত্যা মামলা থাকায় বর্তমানে ইদ্রিস আলী জেল হাজতে রয়েছে।
অপরদিকে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রিন্স দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছে।
এই সুযোগকে কাজে লাগিয়ে বিএনপির নামধারী নেতা আলমের এক সময় নুন আনতে পান্তা ফুরাতো। ৫ আগস্টের পর মামলা বানিজ্য,মাদক ব্যবসা করে বিপুল নগদ অর্থ ও সম্পদের মালিক বনে গেছে।
জানা যায়, বর্তমানে আলম বিএনপি’র নাম ব্যবহার করে তার সহযোগী আলামিন, রিফাত, স্বপন, সজীব, আরিফকে নিয়ে বিশাল মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে।
অবিলম্বে উক্ত মাদক বিক্রেতা ও বিএনপি’র নামধারী নেতা আলম সহ সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সচেতন এলাকাবাসী ।
এ ব্যাপারে মোঃ আলম মুঠোফোনে বলেন,আমি গার্মেন্টস এ চাকুরী করি থাকি। তা ছাড়া ক্ষুদ্র ব্যবসাও আছে। শুধু আমার নয় এ এলাকায় মাদক ব্যবসা চলে এমন অভিযোগ কেউ করতে পারবেনা। আমি শুধু সিগারেট খাই এটা বলতে পারবে। যে অভিযোগ করেছে সে খায় বা মাদক ব্যবসা করে। তাকে বাঁধা দিয়েছি বলে এ অভিযোগ। আমার বিররুদ্ধ আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেন।
এ ব্যাপারে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এড. এস.এম আলমগীর হোসেন মুঠোফোনে জানান, আলম নামে একজন আছে মাসুদের সাথে যুবদল করে। মাসুদের সাথে কথা বলেন।
এ ব্যাপারে ফতুল্লা থানা যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ মুঠোফোনে বলেন,আলম নামে একজন আছে মূল দলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সহ সভাপতি।
সংবাদ শিরোনাম ::
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন
সেন্ট্রাল ও মেডিহেলথ ডায়াগনস্টিকে জরিমানা
জামতলায় মিরাজ বাহিনীর অস্ত্রের মহড়া
বিএনপি নামধারী আলমের মাদক ব্যবসা!
পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ
হামে মৃতদের ৯২ শতাংশই শিশু
নিতাইগঞ্জে গমভর্তি জাহাজে সন্ত্রাসী হামলা
চনপাড়া সেতু যেন মরণফাঁদ
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
বিএনপি নামধারী আলমের মাদক ব্যবসা!
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















