স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন জামতলা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় এক তরমুজ ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করে তা না পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে সেরুর ছেলে মিরাজের বিরুদ্ধে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জামতলা আম বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগে বলা হয়, জামতলা এলাকার তরমুজ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে মিরাজ। কিন্তু ওই ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে মিরাজ ও তার সহযোগীরা। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয় এবং ব্যবসায়ীসহ আশপাশের লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, মিরাজ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।
এর আগে গত ১৫ মার্চ একই এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সেলিম মিয়ার ভাড়াটিয়া শ্যামল দাসের ওপর হামলার ঘটনাও ঘটে। অভিযোগ রয়েছে, ওই হামলায় নেতৃত্ব দেয় মিরাজ ও তার বাহিনীর সদস্যরা। পরে আহত শ্যামল দাস বাদী হয়ে ফতুল্লা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানান, একের পর এক এ ধরনের ঘটনায় এলাকায় নিরাপত্তাহীনতা বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর সাধারণ মানুষ চলাফেরা করতে ভয় পাচ্ছেন। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আজকের এই বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পায়নি পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।
সংবাদ শিরোনাম ::
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন
সেন্ট্রাল ও মেডিহেলথ ডায়াগনস্টিকে জরিমানা
জামতলায় মিরাজ বাহিনীর অস্ত্রের মহড়া
বিএনপি নামধারী আলমের মাদক ব্যবসা!
পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ
হামে মৃতদের ৯২ শতাংশই শিশু
নিতাইগঞ্জে গমভর্তি জাহাজে সন্ত্রাসী হামলা
চনপাড়া সেতু যেন মরণফাঁদ
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
জামতলায় মিরাজ বাহিনীর অস্ত্রের মহড়া
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















