ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার মান উন্নয়ন নিয়ে সেমিনার

  • ডেস্ক :
  • আপডেট সময় ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল ২০২৬) “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক এ সেমিনারের আয়োজন করে তারাব পৌরসভা এবং উপজেলা প্রশাসন।
তারাব পৌর অডিটোরিয়াম-এ আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও আলোচনায় অংশ নেন ড. মোঃ আবদুস সালাম, অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি তার বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে গবেষণাভিত্তিক নীতি গ্রহণ, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদানের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং নিয়মিত প্রশিক্ষণের ওপর জোর দেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এবং শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী করে তুলবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

শিক্ষার মান উন্নয়ন নিয়ে সেমিনার

আপডেট সময় ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬