ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলামা পরিষদের আলোচনা সভা

  • ডেস্ক :
  • আপডেট সময় ৪৬ মিনিট আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে কথিত গণহত্যা এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের মাদানীনগরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) বিকেলে শহরের ঐতিহাসিক ডিআইটি মসজিদের দ্বিতীয় তলায় নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদ-এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শহীদদের মাগফিরাত কামনা করা হয় এবং ঘটনার বিচার বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলামা পরিষদের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মামুন ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।
মহানগর সেক্রেটারি মুফতী মাহমুদুল হাসান কাসেমীর সঞ্চালনায় আলোচনায় আরও উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশীরুল্লাহ, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সেক্রেটারি মুফতী জাকির হুসাইন কাসেমী, মহানগর সহ-সভাপতি মাওলানা নোমান সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক ও দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা যোবায়ের আহমদ, সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতের সেক্রেটারি মাওলানা নুর হুসাইন নূরানী, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, অর্থ সম্পাদক মুফতী আব্দুল গনী, দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা আল-আমীন শেখ, মাওলানা শরীফ মাহমুদ, মাওলানা আমীনুর রহমান নড়াইলীসহ অনেকে।
বক্তারা বলেন, শাপলা চত্বর ও মাদানীনগরের ঘটনায় নিহতদের প্রকৃত বিচার নিশ্চিত করতে হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

উলামা পরিষদের আলোচনা সভা

আপডেট সময় ৪৬ মিনিট আগে