স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুধবার (৬ মে) নিতাইগঞ্জের কেরসিন ঘাট থেকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।
নিহতের পরিচয় শনাক্তে পুলিশের সিআইডি বিভাগ কাজ করছে।
এর আগে সকালে লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। এসময় লাশটির হাত ও পা বাঁধা অবস্থায় ছিল।
নারায়ণগঞ্জ নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। আমরা তার পরিচয় শনাক্তে কাজ করছি।
সংবাদ শিরোনাম ::
শীতলক্ষ্যায় হাত পা বাঁধা লাশ উদ্ধার
-
ডেস্ক : - আপডেট সময় ৪৭ মিনিট আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















