স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে নাগরিক দুর্ভোগ নিরসন ও উন্নয়নমূলক নানা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সামাজিক সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসী।
রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় শহরের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টুসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ শহর নানা নাগরিক সমস্যায় জর্জরিত। যানজট, অবৈধ দখল, পরিবেশ দূষণ, অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা—সব মিলিয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধন থেকে ১১ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—শহরের প্রধান সড়কগুলো থেকে হকার ও অবৈধ দোকান উচ্ছেদ করে যান চলাচল স্বাভাবিক করা, উল্টো পথে যান চলাচল বন্ধ, অবৈধ ইজিবাইক নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা এবং রেলগেইট এলাকায় যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ আংশিক সড়কে রূপান্তর, বিকল্প সড়ক নির্মাণ, মেট্রোরেলের সঙ্গে নারায়ণগঞ্জের সংযোগ স্থাপন, জলাশয়গুলো পরিষ্কার রাখা এবং শহরের অচল সড়ক বাতি দ্রুত সচল করার দাবিও জানানো হয়।
স্বাস্থ্যখাত উন্নয়নের দাবিতে বক্তারা একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, হার্ট সেন্টার, বার্ন ইউনিট ও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করার কথাও বলেন তারা।
এছাড়া পানির কর প্রত্যাহার, পথচারীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা, ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গ সংস্কার করে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীত করার দাবিও জানানো হয়।
মানববন্ধন শেষে সিটি করপোরেশনের প্রশাসক অনুপস্থিত থাকায় সংগঠনের নেতৃবৃন্দ তাদের দাবিসমূহ সম্বলিত একটি স্মারকলিপি প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুব উল আলমের কাছে হস্তান্তর করেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এসব দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ শিরোনাম ::
মাদক নির্মূলে যৌথ অভিযানের আহ্বান
‘খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা’
১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল
পালিত হলো পাহাড়ি বৈসাবি-বিজু উৎসব
জলাবদ্ধতা নিরসনে দাবিতে মানববন্ধন
‘জাতীয় শিক্ষানীতিতে অবনতি হয়েছে’
টাকার জন্য পড়াশোনা বন্ধ হবে না—দিপু ভূঁইয়া
হরমুজ প্রণালীতে ‘অবরোধ’ ট্রাম্পের
সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত
বৈশাখ বরণে প্রস্তুত চারুকলা ইনস্টিটিউট
নাগরিক সমস্যা সমাধানে ১১ দফা দাবি
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















