স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, রূপগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী জায়গা। আপনারা আমাদের এলাকার শিক্ষকদের পে স্কেলের দিকে একটু নজর দিয়েন তারা যেন ভাল ভাবে চলতে পারে। আমি চাই রূপগঞ্জে আর্থিক সমস্যার জন্য যেন কোন স্কুল ড্রপআউট না হয়। কোন শিক্ষার্থীর পড়াশোনায় আর্থিক সমস্যা হলে আমরা দলীয়ভাবে এটা করে দেয়ার চেষ্টা করবো।
রোববার (১২ এপ্রিল) দুপুরে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আমাদের শিক্ষার মান রাষ্ট্রীয়ভাবে নামানো হয়েছে। কারণ শিক্ষার মান নেমে গেলে আমাদের মেরুদণ্ড ভেঙে যাবে। আমি আশা করি এই শিক্ষার মান উন্নত করে এ জাতিকে আমরা নতুন দিকে নিয়ে যাব।
সরকার বিল্ডিং বানাতে পারবে সুন্দর। কিন্তু সুন্দর জাতি সরকার তৈরি করতে পারবে না৷ এটা আপনারাই পারবেন। আপনারা পারবেন ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে দিতে।
সংবাদ শিরোনাম ::
মাদক নির্মূলে যৌথ অভিযানের আহ্বান
‘খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা’
১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল
পালিত হলো পাহাড়ি বৈসাবি-বিজু উৎসব
জলাবদ্ধতা নিরসনে দাবিতে মানববন্ধন
‘জাতীয় শিক্ষানীতিতে অবনতি হয়েছে’
টাকার জন্য পড়াশোনা বন্ধ হবে না—দিপু ভূঁইয়া
হরমুজ প্রণালীতে ‘অবরোধ’ ট্রাম্পের
সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত
বৈশাখ বরণে প্রস্তুত চারুকলা ইনস্টিটিউট
টাকার জন্য পড়াশোনা বন্ধ হবে না—দিপু ভূঁইয়া
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















