ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইভীর শ্যোন অ্যারেস্ট মঞ্জুর

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
বৈষম্যবিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জে রাব্বী হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা আদালতের পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ।
তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে রবিবার (১২ এপ্রিল) আদালত আবেদনটি মঞ্জুর করেন।
একই সঙ্গে মামলার শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
এ বিষয়ে তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেন, এ মামলায় তাকে বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া সেলিম মণ্ডল হত্যা মামলার এজাহারেও আইভীর নাম উল্লেখ ছিল না।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী কালের কণ্ঠকে বলেন, সব মিলিয়ে এখন পর্যন্ত ডা. সেলিনা হায়াত আইভি ১২টি মামলায় গ্রেপ্তার রয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। একই বছরের নভেম্বরে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দেন। পরে বিষয়টি আপিল বিভাগে গড়ায়।
এরপর ১৮ নভেম্বর তাকে ফতুল্লা ও সদর থানার আরও পাঁচটি মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানো হয়। সবশেষ সিদ্ধিরগঞ্জের সেলিম মন্ডল ও রাব্বি হত্যা মামলাসহ মোট ১২টি মামলায় গ্রেপ্তার রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভীর শ্যোন অ্যারেস্ট মঞ্জুর

আপডেট সময় ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬