ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে নাটকীয় অভিযান তিতাসের

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৪ নং ওয়ার্ড আউল্লা বন এলাকা ও ভূমিপল্লী আবাসিক এলাকায় এক নাটকীয় অভিযান পরিচালনা করেছেন নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ নাটকীয় অভিযানে সিদ্ধিরগঞ্জে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
বুধবার (১৫ ই এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জে এ অভিযান করা হয়।
নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার আসাদুজ্জামান আজাদের নেতৃত্বে এই অভিযান করা হয়।
সকাল ১২ টায় আউল্লাবন এলাকায় মাত্র দেড় ঘন্টা অভিযান করে গোপনে ভূমিপল্লী এলাকায় গিয়ে কোন রকম দ্বায় সাড়া অভিযান করে চলে যায় তিতাস কর্তৃপক্ষ। বকেয়া ও অবৈধ সংযোগ মিলে ৫০ টির মত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ভূমিপল্লী এলাকার বাসিন্দারা জানায়, অতিরিক্ত চুলা ব্যবহার করার জন্য প্রতিমাসে নারায়ণগঞ্জ তিতাস কর্মকর্তাদের কথা বলে টাকা নেওয়া হচ্ছে। যেসব ভবন মালিকরা তিতাস কে মাসোয়ারা দিচ্ছে সেইসব ভবনে অভিযান হচ্ছে না। আর যারা মাসোয়ারা দিচ্ছে না তাদের বাড়িতেই অভিযান পরিচালনা করছে তিতাস কর্তৃপক্ষ। তারা আরো বলেন, তিতাসের নাটকীয় অভিযানে আমরা এলাকাবাসী ক্ষুব্দ। নারায়ণগঞ্জের তিতাস গ্যাসের ডিজিএম মনজুরুল আজিম মোহনের উপস্থিতিতে এক বাড়ির মালিক তাকে বলেন তিতাসের কথা বলে ছয় মাস অন্তর অন্তর আমরা টাকা প্রদান করছি। তখন ডিজিএম মঞ্জুরুল আজিম মোহন ওই বাড়ির মালিকের কাছে জানতে চান আপনি কাকে টাকা দেন বলেন আমরা তার নামে মামলা করব। এলাকাবাসীর অভিযোগ, আমাদের সংযোগ বৈধ থাকা সত্ত্বেও আমাদের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। তারা কারণ জানতে চাইলে তিতাস গ্যাসের কয়েকজন লোকজন অফিসে যোগাযোগ করতে বলেন এবং সমাধানও করে দিবেন বলে আশ্বাস প্রদান করেন। তারা আরো বলেন, অফিসে গেলে রাইজার নিয়ে আসতে হলে ৪০ থেকে ৫০ হাজার টাকা তাদের ঘুষ প্রদান করতে হয়। তা না হলে তারা রিপোর্ট করে মোট অংকের জরিমানা আদায় করেন।
এদিকে বিভিন্ন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার আসাদুজ্জামান আজাদ যোগদানের পর থেকে বিভিন্ন এলাকায় অনিয়ম ও দুর্নীতি বেড়েছে। গোপনে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটা অংকের অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
গণমাধ্যমকর্মীরা ম্যানেজার আজাদের কাছে কোথায় অভিযান হবে এমন তথ্য জানতে চাইলে বিভিন্ন তালবাহানা শুরু করেন। অভিযানে গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকলে তাদের অনৈতিক লেনদেনের অসুবিধা হয় বলে এমনটাও জানান এলাকাবাসী।
নারায়ণগঞ্জ তিতাসের ডিজিএম মনজুরুল আজিম মোহন বলেন, অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে সব সময় অবস্থান নিয়ে যাচ্ছি। অবৈধ গ্যাস সংযোগকারী কাউকে ছাড় দেওয়া হবে না। অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ গ্যাস সংযোগকারীদের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অবগত করব। অনিয়মের দায়ে আমাদের টিমের একজনকে বাদ দেওয়া হয়েছে এবং আমাদের কোন কর্মকর্তাও যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে কাউকে ছাড় দেওয়া হবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সিদ্ধিরগঞ্জে নাটকীয় অভিযান তিতাসের

আপডেট সময় এক ঘন্টা আগে