ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্ছেদ অভিযানে হামলা!

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী ১৩ এপ্রিল নগরজুড়ে হকার উচ্ছেদ অভিযান পরিচালনার পরদিনই নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে শহরের গলাচিপা মোড় এলাকায়। ১৪ এপ্রিল রাতে গলাচিপা মোড়ে অবস্থিত হোয়াইট হাউস রেস্তোরার সামনে অবৈধভাবে সড়ক দখল করে রাখা কাবাব তৈরির মেশিন ও অন্যান্য সরঞ্জাম উচ্ছেদ করতে গেলে সিটি কর্পোরেশনের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
সড়কের উপর দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এতে পথচারী ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এরই প্রেক্ষিতে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ টিম ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু করে।
অভিযান চলাকালে হোয়াইট হাউস রেস্তোরার কর্তৃপক্ষ ও তাদের সহযোগীরা সিটি কর্পোরেশনের কর্মীদের কাজে বাধা প্রদান করে এবং এক পর্যায়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে, যদিও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কর্পোরেশনের কর্মীরা সরঞ্জাম সরিয়ে নিতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূর কুতুবুল আলম জানান, নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, অভিযুক্ত রেস্তোরার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্না জানান, আমরা এ বিষয়ে এখনও লিখিত কোন অভিযোগ পায়নি পেলে আমরা আইনগত ব্যবস্তাহ গ্রহন করবো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

উচ্ছেদ অভিযানে হামলা!

আপডেট সময় ২ ঘন্টা আগে