ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

না.গঞ্জে নববর্ষ উদযাপন

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
বাংলা নববর্ষ উদযাপনে নারায়ণগঞ্জে বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখের সকালে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ শোভাযাত্রা প্রাণবন্ত রূপ নেয়।
শোভাযাত্রায় অংশ নেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির ও জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে চাষাঢ়া থেকে এই শোভাযাত্রা শুরু হয়।
এসময় শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে। এতে শিশু-কিশোর, শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন।
শোভাযাত্রায় ছিল বাঙালির ঐতিহ্যবাহী নানা উপকরণ। রঙিন মুখোশ, পাখি, বাঘ-হাতির প্রতিকৃতি, লোকজ নকশা আর আলপনায় সাজানো প্ল্যাকার্ড। এতে সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অংশগ্রহণকারীদের অনেকেই লাল-সাদা পোশাকে সজ্জিত হয়ে শোভাযাত্রাকে আরও বর্ণিল করে তোলেন।
এতে অংশগ্রহণকারীরা জানান, বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। তাদের মতে, বৈশাখ মানেই আনন্দ, ঐক্য আর অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

না.গঞ্জে নববর্ষ উদযাপন

আপডেট সময় এক ঘন্টা আগে